যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১২

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১২
ছবি: রয়টার্স
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ স্কাইডাইভার ও একজন পাইলট ছিলেন।

বিবিসির খবরে বলা হয়েছে, দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

বেটস কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগের একজন মুখপাত্রের বলেছেন, ‘একটি স্কাইডাইভিং কোম্পানির ভাড়া করা প্যাসিফিক অ্যারোস্পেস পি৭৫০ মডেলের বিমানটি রোববার স্থানীয় সময় সাড়ে ১১টার দিকে উড্ডয়ন করে। উড্ডয়নের পর উচ্চতা বাড়াতে ব্যর্থ হওয়ায় বিমানটি বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে বিধ্বস্ত হয়।’

এ সময় বিমানে থাকা ১২ জনই নিহত হয়েছেন। তবে কর্তৃপক্ষ নিহত ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি বলে জানান তিনি।

বেটস কাউন্টি শেরিফ চ্যাড অ্যান্ডারসন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা এটাকে একটি গণ-হতাহতের ঘটনা হিসেবে বিবেচনা করছি।’

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার আগে কোনো স্কাইডাইভার বিমান থেকে ঝাঁপ দিয়েছিলেন কিনা সেটা দেখতে উদ্ধারকর্মীরা এলাকাটি পরীক্ষা করে দেখেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad