Author: টাইমস রিপোর্ট

পিরোজপুরের মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের দেবীপুর এলাকায় একটি কাঁচামালবোঝাই ট্রাক নিয়ে বেইলি সেতু ধসে পড়ায় মঠবাড়িয়া উপজেলার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একইসঙ্গে বরগুনার সঙ্গে এই সড়কপথের যোগাযোগও বন্ধ রয়েছে। বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মঠবাড়িয়ার তুষখালী এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের একটি কাঁচামালবোঝাই ট্রাক সেতুর ওপর উঠলে সেটি ধসে খালে পড়ে যায়। স্থানীয়দের দাবি, ট্রাকটিতে অতিরিক্ত মালামাল থাকায় সেতুটি ভেঙে পড়তে পারে। ঘটনার পর থেকেই পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সেতুর উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পিরোজপুর সড়ক…

Read More

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক পিয়ংইয়ং সফরে চীন ও উত্তর কোরিয়ার নেতারা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে একটি ‘সুদূরপ্রসারী রূপরেখা’ নেওয়া হয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ একাধিক বিশ্বনেতার সঙ্গে বৈঠকের পর গত সোমবার কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন উত্তর কোরিয়া সফরে যান শি জিনপিং । চীনের শীর্ষ নেতাদের জন্য এ সফর তুলনামূলকভাবে বিরল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এমন এক সময়ে এই সফর অনুষ্ঠিত হলো, যখন উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক আগের যেকোনো সময়ের তুলনায় ঘনিষ্ঠ। ইউক্রেন যুদ্ধে…

Read More

দেশের বাজারে সোনার দাম কমেছে। এতে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে একথা জানায় বাজুস। বাজুসের নির্ধারিত নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় নতুন এ দাম নির্ধারণ করেছে বাজুস। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে দাম ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেটের…

Read More

ইরানে নতুন করে মার্কিন সামরিক হামলা এবং যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। বুধবার লেনদেনে তেলের দাম আগের দিনের সাত সপ্তাহের সর্বনিম্ন অবস্থান থেকে ঘুরে দাঁড়ায়। রয়টার্সের খবরে বলা হয়, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৩ সেন্ট বা প্রায় ০ দশমিক ৯ শতাংশ বেড়ে ৯২ দশমিক ২৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৬৮ সেন্ট বা ০ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৮ দশমিক ৯৭ ডলারে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নতুন হামলা…

Read More

সমালোচনার মুখে ফিফা বিশ্বকাপে স্টেডিয়ামে দর্শকদের পানির বোতল আনার ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করে সংস্থাটি নতুন নীতিমালা ঘোষণা করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডা তে অনুষ্ঠিত বিশ্বকাপের ম্যাচগুলোতে দর্শকরা একটি নরম প্লাস্টিকের, কারখানায় সিল করা, একবার ব্যবহারযোগ্য ২০ আউন্স (প্রায় ৫৯০ মিলিলিটার) পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। এর আগে ফিফা পুনঃব্যবহারযোগ্য পানির বোতল আনার অনুমতি দেবে বলে জানালেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ খোলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে তাপমাত্রা অত্যন্ত বেশি থাকার আশঙ্কা রয়েছে। ফলে অনেক দর্শক গরম আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। টুর্নামেন্টের ১০৪ ম্যাচের মধ্যে প্রায় ২৬টি ম্যাচ প্রচণ্ড গরম…

Read More

বরগুনায় ১ হাজার ৯০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৬০ হাজার টাকা সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বরগুনার আমতলী পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান ওরফে জনি গাজী ও মাদক কারবারি সুজন হাওলাদার। মঙ্গলবার সন্ধ্যায় আমতলী পৌর শহরের খোন্তাকাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, পুলিশের একটি দল খোন্তাকাটা বটতলা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আবদুল্লাহ আল নোমান ওরফে জনি গাজী ও সুজন হাওলাদারকে আটকের পর তাদের তল্লাশি করে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার মাদক বিক্রির টাকা জব্দ করে পুলিশ। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু…

Read More

সাভারে ওয়ারেন্টভুক্ত এক আসামি ধরতে গিয়ে  দুই পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভার পৌর এলাকার বক্তারপুর বেদে পল্লীতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এসএম শামীম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সাভার পৌর এলাকায় বক্তারপুর বেদেপাড়া মহল্লায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পুলিশ ওই মাদক মামলার আসামিকে ধরলে প্রথমে ৭-৮ জন পুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে আরো ৪০-৫০ জন পুলিশের ওপর হামলা চালায় এবং আসামিকে ছিনিয়ে নেয়। সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল…

Read More

স্কুল ফিডিং (মিড-ডে মিল) প্রকল্পে অনিয়ম এবং শিক্ষার্থীদের জন্য নিম্নমানের ও পচা খাবার সরবরাহের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন এএফএম আহসানুল হাবিব (৫১) এবং মো. নুরুজ্জামান (৪৩)। পুলিশ জানায়, এএফএম আহসানুল হাবিবের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় এবং নুরুজ্জামানের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। তারা ‘সমতা ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাদ্য সরবরাহ কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। অনিয়মের অভিযোগে করা মামলার ভিত্তিতে মাদারীপুর সদর থানা পুলিশ সোমবার তাদের গ্রেপ্তার করে। তদন্তে নষ্ট ও খাবার অনুপযোগী খাদ্যসামগ্রী সরবরাহের ঘটনায় তাদের সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সূত্রে…

Read More

বান্দরবানের ব্যবসায়ী আজিজ খলিফা হত্যা মামলার প্রধান অভিযুক্ত উদয়ন ধরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১৮ দিন পর সোমবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, ২১ মে রাতে কক্সবাজার থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারের আজিজ খলিফাকে অপহরণ করা হয়। স্থানীয় সুত্র জানায়, অপহরণের পর আজিজ খলিফা আত্মীয়-স্বজনদের কাছে পাঠানো অডিও বার্তায় বাইশারী বাজারের কাপড় ব্যবসায়ী উদয়ন ধরের নাম উল্লেখ করে নিজের জীবনের শঙ্কার কথা জানান। পরিবারের অভিযোগ, অপহরণের পর আজিজ খলিফার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। পরে অপহরণকারীরা তাকে গুরুতর আহত ও মুমূর্ষু অবস্থায় কক্সবাজারের ঈদগাঁও ইসলামাবাদ রেলস্টেশন এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনীর…

Read More

বিশ্বকাপ ফুটবলের আমেজ শুরু হতেই মাদারীপুরের গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ নয়াচর গ্রাম সেজেছে ব্রাজিলের সবুজ-হলুদ রঙে। স্থানীয় সমর্থকদের উদ্যোগে তৈরি ও টাঙানো হয়েছে প্রায় ৮০০ মিটার দীর্ঘ ব্রাজিলের একটি বিশাল পতাকা। মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের দক্ষিণ নয়াচর গ্রামের ‘বাবু একাডেমি’ নামের একটি সংগঠনের ব্রাজিল সমর্থকরা এই ব্যতিক্রমী আয়োজন করেছেন। মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, চরমোগুরিয়া-নয়াচর ব্রিজ থেকে কুমারটেক এলাকার সড়কের পাশজুড়ে গাছের সঙ্গে ঝুলছে বিশাল আকৃতির ব্রাজিলের পতাকা। পতাকা তৈরির অন্যতম উদ্যোক্তা ও বাবু একাডেমির সদস্য সফিউল আলম বলেন, ‘ব্রাজিল ফুটবল দলের প্রতি দীর্ঘদিনের ভালোবাসা থেকেই আমাদের এই উদ্যোগ।…

Read More