বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার ওপর ছাত্রদলের হামলার অভিযোগ
আহত মাহদী হোসেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, এর আগের দিনের একটি হামলাচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ যাচাইয়ের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত আবেদন জমা দিতে যান মাহদী হাসান। আবেদন জমা দিয়ে ফেরার পথে ডিসি অফিস চত্বরে তার পথরোধ করে বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। এ সময় তারা তাকে এলোপাতাড়ি মারধর করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হামলার সময় মাহদী আত্মরক্ষার চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ছাড় দেয়নি। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন

ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সংগঠনের নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আলমগীর হাসান আবিদ বলেন, ‘গত কয়েকদিন ধরে মাহদীর ওপর হামলার চেষ্টা করে আসছিল ছাত্রদলের কিছু নেতাকর্মী। বুধবারের ঘটনার সিসিটিভি ফুটেজ যাচাইয়ের আবেদন নিয়ে ডিসি অফিসে যাওয়ার পর তাকে মারধর করা হয়।’

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তবে এ ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad