১২ কেজি এলপিজির দাম বেড়েছে ২৫২ টাকা

১২ কেজি এলপিজির দাম বেড়েছে ২৫২ টাকা
এলপিজি গ্যাস। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

এলপিজি’র ১২ কেজি সিলিন্ডারের দাম এক লাফে ২৫২ টাকা বেড়ে গেছে। এখন থেকে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৮৩৭ টাকা।

রোববার এই নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের বিইআরসি নির্ধারিত দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। তবে খুচরা বাজারে এর দাম ছিল ২ হাজার টাকারও বেশি। গত সপ্তাহখানেক ধরে কোথাও কোথাও আড়াই হাজার টাকায় ১২ কেজি সিলিন্ডার বিক্রি হয়েছে।

গত সেপ্টেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৯৮ টাকা থেকে ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা করা হয়েছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad