মাদকের প্রতিবাদ করায় ছাত্রদল নেতাদের ওপর হামলা, বিচারের দাবিতে আলটিমেটাম

মাদকের প্রতিবাদ করায় ছাত্রদল নেতাদের ওপর হামলা, বিচারের দাবিতে আলটিমেটাম
ছবি: টাইমস
Advertisement
Advertisement

শেরপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রদল নেতাদের ওপর হামলার প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার দুপুরে শেরপুর সরকারি কলেজ ছাত্রদল ও ডা. সেকান্দর আলী কলেজ ছাত্রদলের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন ছাত্রদল নেতৃবৃন্দ।

এ সময় বক্তব্য দেন শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান রাব্বি, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি তিনি ও ডা. সেকান্দর আলী কলেজ ছাত্রদলের সভাপতি স্বাধীন মিয়াসহ বেশ কয়েকজন এলাকায় মাদক নির্মূলে সভা-সমাবেশসহ নানা কার্যক্রম শুরু করেছিলেন। এরই জের ধরে গত ৩০ সেপ্টেম্বর রাতে গৌরীপুর ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় স্বাধীন ও তার ওপর হামলা চালায় শুকুর আলীসহ বেশ কয়েকজন। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় স্থানীয় রফিকুল ইসলাম, শুকুর আলী, সাইফুল ইসলাম, রানা, শফিকুল, বাকুল, খোকন, কুরবান, কাকন, জসিম, সাঈম, আলী হোসেনসহ বেশ কয়েকজনের নামে সদর থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। হামলায় জড়িত মূল হোতাসহ অন্যদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন বক্তারা।

মানববন্ধনে শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের ও ডা. সেকান্দর আলী কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad