অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি ব্যবসা বন্ধ

অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি ব্যবসা বন্ধ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি।

রিপনুল হাসানের নিঃশর্ত মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাজুস।

বুধবার রাতে এক বিবৃতিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এ তথ্য জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘সমিতির সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের হয়রানি জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। সহ-সভাপতির নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত ঢাকাসহ সারা দেশে সব জুয়েলারি ব্যবসা বন্ধ থাকবে।’

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ঐতিহ্যবাহী স্বর্ণব্যবসা কেন্দ্র তাঁতীবাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রিপনুল হাসানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad