আন্তর্জাতিক রক্তদাতা দিবসে ইউএস-বাংলার রক্তদান কর্মসূচি

আন্তর্জাতিক রক্তদাতা দিবসে ইউএস-বাংলার রক্তদান কর্মসূচি
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আন্তর্জাতিক রক্তদাতা দিবস উপলক্ষে আগামী ১৪ জুন ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় রাজধানীর উত্তরায় অবস্থিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের করপোরেট অফিসে এয়ারলাইন্সের কর্মীদের নিয়ে একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে।

মানবিক দায়বদ্ধতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জীবনরক্ষাকারী স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

কর্মসূচির শুরুতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মেডিকেল সার্ভিস টিম এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিরা রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্তের প্রয়োজনীয়তা, থ্যালাসেমিয়া রোগীদের জন্য নিয়মিত রক্ত সরবরাহ নিশ্চিতকরণ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।

সেমিনার শেষে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালিত হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad