বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন একজন।
বৃহস্পতিবার সকালে বান্দরবান সদর হাসপাতালের নতুন ভবনে বিদ্যুতায়নের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)।
বান্দরবান সদর থানার সাব-ইন্সপেক্টর ত্রিরতন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এ ঘটনায় মাইনুদ্দিন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের নতুন ভবনে ১১ কেভি সঞ্চালন লাইনে কাজ করার সময় হঠাৎ করেই দুই কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হন।


