বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এই ডাকটিকিট উন্মোচন করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
উন্মোচিত স্মারক ডাকটিকিটের মূল্যমান ১০ টাকা। এর সঙ্গে রয়েছে ৫০ টাকা মূল্যমানের খামসংবলিত সুভ্যেনির শিট ও ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ড। স্মারক ডাকটিকিট উন্মোচন উপলক্ষ্যে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, সচিব বিলকিস জাহান রিমি এবং ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনর রশিদ উপস্থিত ছিলেন।
আজ রাত ১২টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে। এবারের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তিনটি দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠান হবে। ভেন্যুগুলো হলো মেক্সিকোর মেক্সিকো সিটি, কানাডার টরন্টো ও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস।


