জেল পলাতক ও একাধিক প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

জেল পলাতক ও একাধিক প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
সোমবার একাধিক মামলার পলাতক আসামি ও প্রতারণাকারী অহিদুল আলম ভূঁইয়া ওরফে সাজিদকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে জেল পলাতক ও একাধিক প্রতারণা মামলার আসামি অহিদুল আলম ভূঁইয়া ওরফে সাজিদকে (৫৭) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সিটিটিসি সূত্রে জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির ১০টি সিম কার্ড এবং বিভিন্ন ব্যাংকের ১০টি হিসাব নম্বর সংবলিত মোট ২৩টি ব্ল্যাংকচেক উদ্ধার করা হয়।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, অহিদুল আলম ভূঁইয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণা এবং হজে লোক পাঠানোর নামে সাধারণ মানুষের সাথে প্রতারণামূলক কর্মকাণ্ড করে আসছিলেন।

সে পুলিশ হেডকোয়ার্টার্স ও কারা অধিদপ্তরের প্রকাশিত জেল পলাতক তালিকার আসামি। নরসিংদী জেলার মনোহরদী থানায় দায়েরকৃত বিভিন্ন প্রতারণা মামলায় তার বিরুদ্ধে ১০টিরও অধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

গ্রেপ্তার ব্যাক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad