টেকনাফে ৪ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

টেকনাফে ৪ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক
টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেটকার সহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার দিবাগত রাত ২টার দিকে টেকনাফ উপজেলার কেরুনতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি বলেন, “জব্দকৃত ইয়াবা, প্রাইভেটকার ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad