নওগাঁয় ১৭ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

নওগাঁয় ১৭ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ১৭ জন শূন্য রেখায় অবস্থান করছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নওগাঁর সাপাহার সীমান্ত এলাকা দিয়ে নারী পুরুষ এবং শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএএফ)।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় বাংলাদেশে প্রবেশ করতে পারেনি তারা।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা গেছে, হাঁপানিয়া সীমান্ত দিয়ে ৮৮ বিএসএফ পান্নাছাড়া ক্যাম্পের সদস্যরা ১৭ জন ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। সংবাদ পাওয়ার পর হাঁপানিয়া বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিদের ভারতীয় শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত দেখে। ১৭ জনের মধ্যে ছয় জন পুরুষ ছয় জন নারী এবং পাঁচজন শিশু রয়েছে। বর্তমানে তারা শূন্য রেখায় অবস্থান করছে।

দুপুরে নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পাওয়ার পরে ওই এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে। অবৈধভাবে বাংলাদেশে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। তাদেরকে ভারতীয় ভূখন্ডে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad