পিরোজপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পিরোজপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
Advertisement
Advertisement

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে ছোরাব জোমাদ্দার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার সোনাখালী এলাকায় এ ঘটনা ঘটে। ছোরাব জোমাদ্দার ওই এলাকার মৃত হাসেম জোমাদ্দারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ছোরাব জোমাদ্দার বাড়ির পাশের ডা. রুস্তম আলী ফরাজি কলেজসংলগ্ন মাঠে থাকা গরু আনতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ঝলসে যান এবং তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে মাঠ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সৌমিত্র সিনহা রায় বলেন, বজ্রপাতে আক্রান্ত হয়ে ছোরাব নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad