ক্যালগেরিতে ‘জিয়া মেমোরিয়াল ট্রফি ২০২৬’ শুরু

ক্যালগেরিতে ‘জিয়া মেমোরিয়াল ট্রফি ২০২৬’ শুরু
কানাডার ক্যালগেরিতে শুরু হয়েছে বিশেষ ক্রিকেট টুর্নামেন্ট ‘জিয়া মেমোরিয়াল ট্রফি ২০২৬’। ছবি:টাইমস
Advertisement
Advertisement

কানাডার ক্যালগেরিতে শুরু হয়েছে বিশেষ ক্রিকেট টুর্নামেন্ট ‘জিয়া মেমোরিয়াল ট্রফি ২০২৬’। প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলবার্টা বিএনপির উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, কমিউনিটির মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে নেতৃত্ব ও পারস্পরিক সম্মানবোধে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

২ জুন শুরু হওয়া টুর্নামেন্টটি চলবে ১৪ জুন পর্যন্ত। এতে অংশ নিচ্ছে চারটি দল— টিম শীতলক্ষ্যা (অধিনায়ক শাহেদ), টিম চিত্রা (অধিনায়ক রেজওয়ান), টিম যমুনা (অধিনায়ক আসিফ) এবং টিম গোমতী (অধিনায়ক জিসান)।

টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট, আকর্ষণীয় ব্যাটিং, শাণিত বোলিং ও চমৎকার ফিল্ডিং দর্শকদের মুগ্ধ করছে। চারটি দলই শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নেমে খেলছে।

আরও পড়ুন

আয়োজকদের ভাষায়, ‘জিয়া মেমোরিয়াল ট্রফি’ শুধু একটি ক্রিকেট প্রতিযোগিতা নয়; এটি কমিউনিটির মানুষের মধ্যে বন্ধন আরও দৃঢ় করবে। খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে টুর্নামেন্টটি ইতোমধ্যেই ক্যালগেরির বাংলাদেশি কমিউনিটির অন্যতম আলোচিত ক্রীড়া আয়োজনে হয়ে উঠেছে। আগামী দিনগুলোতে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ম্যাচের প্রত্যাশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

সব মিলিয়ে ‘জিয়া মেমোরিয়াল ট্রফি ২০২৬’ হয়ে উঠেছে ক্যালগেরির বাংলাদেশি কমিউনিটির এক মিলনমেলা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad