পঞ্চগড়ে ১০ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

পঞ্চগড়ে ১০ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
পুশ ইন করা ব্যক্তিদের নিয়ে শূন্যরেখায় বিএসএফ সদস্যরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের সতর্ক করতে বিএসএফের কোম্পানি কমান্ডারের সঙ্গে পতাকা বৈঠকে বসেছে বিজিবি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে নীলফামারী ব্যাটালিয়নের ৫৬ বিজিবির বড়বাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৫৮/৫-এর কাছাকাছি ভারতের প্রধান পাড়া এলাকায় বিএসএফের ৯৩ টিয়াপাড়া ক্যাম্প ১০ জন নারী ও পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে।

তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। পুশ ইনে বাধ্য হওয়া ব্যক্তিরা বর্তমানে ভারতের অভ্যন্তরে জিরো লাইনে অবস্থান করছে।

বিজিবি সূত্রে জানা যায়, ভোরে ভারতীয় সীমান্তের কাঁটাতারের গেট খুলে দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। এ সময় বিজিবির একটি টহলদল তাদের বাধা দিলে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের নিয়ে ভারতের অভ্যন্তরে সরে যায়। বর্তমানে ওই ১০ জন ব্যক্তি সীমান্তের ভারতীয় অংশে, শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ দূরে অবস্থান করছেন।

আরও পড়ুন

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তের উভয় পাশে বিজিবি ও বিএসএফের টহলদল সতর্ক অবস্থানে রয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলছে।

এদিকে অনুপ্রবেশ ও পুইশন ঠেকাতে জেলার সকল সীমান্তে বিজিবি তাদের টহল জোরদার করেছে। পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা, উঠান বৈঠক করছে। বিজিবির সঙ্গে স্থানীয় মানুষেদের রাত জেগে সীমান্তে পাহারা দিতে দেখা গেছে৷

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিজিবির বাঁধার ফলে পুশ ইন হওয়া ১০ জন ভারতের শূন্য রেখায় অবস্থান করেছে। অনুপ্রবেশ ও পুশ ইন রোধে আমাদের সীমান্তে টহল জোরদার রয়েছে৷’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad