ঝিনাইদহের কোটচাঁদপুরে তেলবাহী ট্রেনের ৩টি বগি লাইন চ্যুত হওয়ায় সারাদেশের সাথে খুলনার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রবিবার সকাল ৬টার দিকে উপজেলার সাফদারপুর রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী কেআইসি সেভেন ট্রেনের ৩টি বগি সাফদারপুর রেল স্টেশনে পৌছানোর পরপরই লাইনচ্যুত হয়ে পড়ে।
সাফদারপুর স্টেশন মাস্টার গোলাম রসুল বলেন, সকাল ৬টার দিকে খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। আমরা উদ্ধারকারী টিমকে খবর দিয়েছি। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব হচ্ছে না। লাইন
মেরামত করে ট্রেন চলাচল সচল করতে কত সময় লাগবে তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি।
তিনি বলেন, লাইনচ্যুত হয়ে পড়া বগি ছাড়া বাকি অংশটুকু সরিয়ে নেওয়া হয়েছে। আমরা চলাচল স্বাভাবিক করতে দ্রুত কাজ করছি।


