যোগাযোগ বাড়াতে বিএনপির সাত টিম গঠন

যোগাযোগ বাড়াতে বিএনপির সাত টিম গঠন
Advertisement
Advertisement

মূলধারার গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ বাড়াতে সাতটি টিম গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘বিএনপি মূলধারার গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ সুসংহত করার লক্ষ্যে একটি সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে, যা ইতোমধ্যে দলটির স্থায়ী কমিটিতে অনুমোদিত হয়েছে।’

টিম ও এর প্রধানরা হলেন–১. স্পোকসপার্সন–ড. মাহদী আমিন ২. প্রেস–ড. সালেহ শিবলী ৩. টিভি ও রেডিও–ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল ৪. বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক–ড. জিয়াউদ্দিন হায়দার ৫. অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক–এ কে এম ওয়াহিদুজ্জামান ৬. কনটেন্ট জেনারেশন–ড. সাইমুম পারভেজ এবং ৭. রিসার্চ ও মনিটরিং–রেহান আসাদ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad