আদালতের রায় আমাদের প্রশ্নবিদ্ধ করে: ইসি সচিব

আদালতের রায় আমাদের প্রশ্নবিদ্ধ করে: ইসি সচিব
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সীমানা নিয়ে আদালতের রায় নির্বাচন কমিশনকে (ইসি) প্রশ্নবিদ্ধ করে বলে মন্তব্য করেছে  প্রতিষ্ঠানটির সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার বাগেরহাট ও ফরিদপুরের সীমানা নিয়ে আদালতের রায় প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

ইসি সচিব বলেন, ‘আদালতের অধিক্ষেত্র সম্পর্কে বলার এখতিয়ার আমার বোধ হয় নেই।’

আদালতের রায়ে ইসির ক্ষমতা খর্ব হচ্ছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আদালতের রায় আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে।’

ক্ষমতা তাহলে খর্ব হচ্ছে? এমন প্রশ্নে তিনি বলেন, ‘প্রশ্নবিদ্ধ আর খর্ব এক নয়। প্রশ্নবিদ্ধ মানে চ্যালেঞ্জযোগ্য, খর্ব মানে বাতিল। এ দুয়ের পার্থক্য আছে।’

তিনশ আসনে তফসিল ঘোষণা করা হবে জানিয়ে তিনি বলেন, আদালতের রায় অনুযায়ী বাগেরহাটের আসন কমছে না। এ ছাড়া আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad