Author: টাইমস রিপোর্ট

টাঙ্গাইলের কালিহাতীর সরাতৈল এলাকায় রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব বিষয়টি নিশ্চিত করেন। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের সবার বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফৌজিয়া হাবিব জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু সংযোগ সড়কের কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে যমুনা সেতু সংযোগ মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো…

Read More

ঝিনাইদহে সাগরী খাতুন ওরফে বুলবুলি(৩২) নামের এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন স্বামী শিমুল হোসেন। নিহত সাগরী খাতুন সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের করিমপুর গ্রামের ইন্তাজ বিশ্বাসের মেয়ে। ছয় বছর আগে একই ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে শিমুল হোসেনের সাথে প্রেম করে বিয়ে করেন সাগরী খাতুন। উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে। নিহতের বাবা ইন্তাজ আলী বিশ্বাস জানান, কয়েকদিন আগে শিমুল তার মেয়েকে মারধর করলে বুলবুলি বাবার বাড়িতে চলে আসে। পরে বিভিন্নভাবে বুঝিয়ে প্রায় তিন দিন আগে আবার তাকে নিজের…

Read More

নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে একটি সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে বাংলাদেশ দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। রোববার সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় সংসদ ভবনে এক মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন শুধু বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নয়, এটি বাংলাদেশের টেকসই ভবিষ্যতের প্রতীক। এই উদ্যোগের মাধ্যমে দেশকে একটি সুস্পষ্ট বার্তা দেওয়া সম্ভব হবে যে, বাংলাদেশ ধীরে ধীরে পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তারেক রহমান বলেন, টেকসই…

Read More

ঈদযাত্রায় উত্তরবঙ্গমুখী মানুষের ঘরে ফেরার চাপ বাড়তে শুরু করেছে। ফলে যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপও বেড়েছে। তবে স্বস্তির খবর, অতিরিক্ত যানবাহন চলাচলেও এখন পর্যন্ত মহাসড়কের যানজট সৃষ্টি হয়নি। রোববার দুপুরে মহাসড়কের টাঙ্গাইল অংশের এলেঙ্গা, রাবনা বাইপাস, নগর জলফৈ ও করটিয়া বাইপাস এলাকায় সরেজমিনে যানবাহনের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। ঈদ সামনে রেখে প্রতিদিনই বাড়ছে ঘরমুখো মানুষের সংখ্যা। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উত্তরবঙ্গের মানুষ বাড়ি ফিরছেন। এর সঙ্গে গাজীপুরের পোশাক কারখানাগুলোতে ছুটি শুরু হওয়ায় মহাসড়কে চাপ আরও বেড়েছে। জেলা পুলিশ সূত্র জানায়, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঈদের সময় অতিরিক্ত যানবাহনের চাপে ব্যস্ত হয়ে ওঠে। যমুনা সেতু…

Read More

দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিলের’ খাবার বিতরণের এলাকাভিত্তিক সরবরাহ প্রক্রিয়া বিভাজন করে সাতদিনের মধ্যে সরকারের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় শিক্ষার্থীদের জন্য মানসম্মত খাবার নিশ্চিত করা এবং তা সুষ্ঠুভাবে বিতরণের আহ্বান জানান তিনি। রোববার রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই)-এ আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। বিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘ফিডিং কর্মসূচি’র সঙ্গে যুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং প্রকল্পের সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তাদের নিয়ে এই কর্মসূচির আয়োজন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ববি হাজ্জাজ বলেন, ‘শিশুদের পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতের বিষয়টি কাছে সবার আগে…

Read More

চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ২৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৯ জন নারী। রোববার প্রকাশিত সরকারি তথ্যে এ তথ্য জানিয়েছে এয়ারলাইন্স, বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) এবং বাংলাদেশ হজ অফিস। তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ১৮ জন মক্কায় এবং ৯ জন মদিনায় মারা গেছেন। এ বছর এখন পর্যন্ত মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী ও হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট ব্যক্তি সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে ৪ হাজার ৪৬৪ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯২৬ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে গেছেন। এ ছাড়া হজ এজেন্সির প্রতিনিধি, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব…

Read More

নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মো. সামিত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। টাকার অভাবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিতে ব্যর্থ হওয়ায় শিশুটি মারা গেছে বলে জানিয়েছে তার পরিবার। রোববার ভোর সোয়া ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের শিশু ওয়ার্ডে তার মৃত্যু হয়। দেশজুড়ে চলমান হাম পরিস্থিতিতে নোয়াখালীতে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। মৃত সামিত জেলার সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের কাটাখালি গ্রামের মফিজুল হকের ছেলে। নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, শনিবার বিকালে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার উচ্চমাত্রার জ্বর, শরীরে র‍্যাশ ও তীব্র শ্বাসকষ্ট ছিল। অবস্থার অবনতি হলে…

Read More

পাবনার ঈশ্বরদীতে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাহাত প্রামানিক (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার ঈশ্বরদী থানায় মামলা করেছে। রোববার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের গড়গড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি ও ভুক্তভোগী শিশু একই এলাকার বাসিন্দা। মামলা সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির আঙিনায় খেলা করছিল শিশুটি। অভিযুক্ত রাহাত প্রামাণিক কৌশলে তাকে কোলে করে একটি ঘরে নিয়ে যান। পরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। এ সময় শিশুটির মাসহ স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে অভিযুক্ত রাহাত…

Read More

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের শংকর পাশা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। তারা হলেন- আলমগীর হোসেন (৫৮), তার ভাই জাহাঙ্গীর হোসেন (৬২), তাদের পিতা হাজী আব্দুল ওয়াহেদ মোল্যা, আলমগীর হোসেনের স্ত্রী খুশি বেগম (৪৫) এবং জাহাঙ্গীর হোসেনের স্ত্রী মাজেদা বেগম (৫০)। তারা সবাই মাদারীপুরের  মোস্তফাপুর সদর ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা। নিহত আরেকজন অ্যাম্বুলেন্সের চালক কাউছার হোসেন (২২) মাদারীপুর জেলা সদর এলাকার শাহজান মাতুব্বরের ছেলে। ‎নিহতদের স্বজনদের বরাতে জানা যায়, অসুস্থ আলমগীর হোসেনের চিকিৎসার জন্য মাদারীপুর থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ভবন হোয়াইট হাউসের কাছের একটি চেকপয়েন্ট (নিরাপত্তা গেটে) বন্দুক হামলায় এক পথচারী আহত হয়েছেন। পুলিশ তাকে প্রতিহত করতে গুলি চালালে তিনি গুরুতর আহত হন। পরে হামলাকারীকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান বলে জানিয়েছে ইউএস সিক্রেট সার্ভিস। শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের কাছে ১৭ স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউর নিরাপত্তা চেকপয়েন্টে এ হামলা হয়। সিক্রেট সার্ভিসের বরাত দিয়ে রয়টার্স জানায়, এক ব্যক্তি চেকপয়েন্টে এসে তার ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বের করে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষায় তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এতে সন্দেহভাজন হামলাকারী গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। তবে গুলিবিদ্ধ পথচারী…

Read More