কারাবন্দী বাউল আবুল সরকারের মুক্তি ও মানিকগঞ্জসহ সারা দেশে বাউল শিল্পীদের ওপর হামলার বিচারের দাবিতে মশাল মিছিল করেছে ‘সম্প্রীতি যাত্রা’ নামের একটি নাগরিক প্ল্যাটফর্ম।
শুক্রবার সন্ধ্যায় ঢাকার শাহবাগ থেকে মশাল মিছিল শুরু হয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।

এর আগে, এদিন বিকালে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে ‘গানের আর্তনাদ’ শীর্ষক প্রতিবাদী গানের অনুষ্ঠানের আয়োজন করে ‘সম্প্রীতি যাত্রা’। পরে সেই অনুষ্ঠানে হামলা, ভাঙচুর ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
আয়োজকদের দাবি, ‘কনসার্ট ফর ঢাকার’ অনুষ্ঠান থেকে কিছু ‘স্বেচ্ছাসেবক’ জুলাই মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে এই হামলা চালায়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে।


