বাগেরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

বাগেরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলিম পরীক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

শনিবার দুপুরে সদর উপজেলার যাত্রাপুর বাজারের রহিমাবাদ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বাসিন্দা আরাফাত (১৮) ও মইনুল কাজী (৫২)।

পুলিশ জানায়, দুপুরের দিকে রহিমাবাদ স্কুলের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করেন। এর মধ্যে দুইজনকে খুলনা ও একজনকে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। বিকালে আনুমানিক ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মইনুল কাজী। সন্ধ্যা ৬টার দিকে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আলিম পরীক্ষার্থী আরাফাত।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, ‘সদর উপজেলার যাত্রাপুর বাজারের রহিমাবাদ স্কুলের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad