ঢাবি শিবিরের কর্মসূচিতে জামায়াত এমপি আরমানের মোবাইল চুরি

ঢাবি শিবিরের কর্মসূচিতে জামায়াত এমপি আরমানের মোবাইল চুরি
ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আরমানের হাত থেকে মোবাইল ফোন নেন এক যুবক। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত কর্মসূচিতে এসে মোবাইল ফোন চুরির শিকার হয়েছেন ঢাকা-১৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মীর আহমেদ বিন কাসেম আরমান।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।

এই ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে চুরির সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

ঘটনার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে মীর আহমেদ বিন কাসেম আরমান লেখেন, ‘মোবাইল প্রতারণার শিকার হয়েছি।’

আরও পড়ুন

লাইভ সম্প্রচারের সময় আয়োজকদের পরিচয় বহনকারী আইডি কার্ড পরা এক যুবক তার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান বলে তিনি অভিযোগ করেন।

সংসদ সদস্য জানান, ইসলামী ছাত্রশিবির ঢাবি শাখার জুলাই নিয়ে আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ প্রদর্শনীটি তিনি মোবাইল ফোনে লাইভ সম্প্রচার করছিলেন। এ সময় আয়োজকদের আইডি কার্ড পরা এক যুবক এসে বলেন, ‘ফোনটা আমার হাতে দিন, আপনি স্বাচ্ছন্দ্যে কথা বলুন।’ আইডি কার্ড দেখে বিশ্বাস করে তিনি মোবাইল ফোনটি ওই যুবকের হাতে দেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পান, ওই যুবক ফোনটি নিয়ে উধাও হয়ে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রশিবির ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন খান টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘মাগরিবের সময় এ ঘটনা ঘটে। আমরা সাধারণ ডায়েরি (জিডি) করেছি। যিনি ঘটনাটি ঘটিয়েছেন, তাকে আমরা চিহ্নিত করেছি। তবে তিনি শিবিরের কেউ নন। তিনি কীভাবে আয়োজকদের ব্যাজ ম্যানেজ করলেন, সেটি বের করার চেষ্টা চলছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad