অবশেষে ‘শাপলা কলি’ নিচ্ছে এনসিপি

অবশেষে ‘শাপলা কলি’ নিচ্ছে এনসিপি
এনসিপির একটি প্রতিনিধিদল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসির উদ্দিন পাটওয়ারী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

অবশেষে নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী। তবে তাদের প্রথম পছন্দ ‘শাপলা’ এবং দ্বিতীয় পছন্দের প্রতীক ‘সাদা শাপলা’।

রোববার নাসির উদ্দিন পাটওয়ারীর নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধিদল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে নাসির উদ্দিন পাটওয়ারী সাংবাদিকদের এ তথ্য জানান।

এদিন নির্বাচন কমিশনের প্রতীক চেয়ে ফের আবেদন করে এনসিপি। এবার দলটি ‘শাপলা’, ‘সাদা শাপলা’ এবং ‘শাপলা কলি’—এই তিনটি প্রতীকের মধ্যে একটি বরাদ্দ চেয়েছে।

নাসির উদ্দিন পাটওয়ারী বলেন, ‘নির্বাচন কমিশন সম্প্রতি কিছু নতুন প্রতীক যুক্ত করেছে। এর মধ্যে “শাপলা কলি” নামের একটি প্রতীক রয়েছে। আমরা আমাদের পছন্দের তালিকায় প্রথমে রেখেছি “শাপলা”, দ্বিতীয়তে “সাদা শাপলা”, আর তৃতীয় স্থানে “শাপলা কলি”।’

তিনি আরও বলেন, ‘যদি অন্য কোনো দল একই প্রতীকের জন্য আবেদন করে, তাহলে “শাপলা কলি” নিয়ে বিভ্রান্তি বা সাদৃশ্যের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আমরা এটি তালিকায় যুক্ত করেছি। তবে আমাদের মূল পছন্দ “শাপলা”।’

‘শাপলা কলি’ প্রতীক নেবেন কি না–এমন প্রশ্নে নাসির উদ্দিন পাটওয়ারী বলেন, ‘শাপলা কলি প্রতীক নেবে জাতীয় নাগরিক পার্টি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad