প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য নয়াদিল্লি অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বৈঠক শেষে কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নয় বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন দীনেশ ত্রিবেদী। এ ঘটনায় ক্ষতিপূরণ প্রদান ও প্রয়োজনীয় সহযোগিতাসহ ভারত সরকারের পক্ষ থেকে যা যা করণীয়, তা বাস্তবায়নে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এটি কেবল একটি সৌজন্য সাক্ষাৎ ছিল।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।


