আফগানিস্তানে ট্রাক উল্টে নিহত ১৮, আহত ২৯

আফগানিস্তানে ট্রাক উল্টে নিহত ১৮, আহত ২৯
ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

পাকিস্তান থেকে আফগানিস্তানে ফেরত আসা শরণার্থীদের একটি ট্রাক উল্টে ১০ শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। শনিবার জালালাবাদ ও কাবুলের সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

লাঘমান প্রদেশের গভর্নরের মুখপাত্র আব্দুল মালিক নিয়াজয় ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, নিহতদের মধ্যে ১০ শিশু, ৫ নারী এবং ৩ পুরুষ রয়েছেন। এ ছাড়া এই ঘটনায় আরও ২৯ জন গুরুতর আহত হয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে আফগান শরণার্থীরা ছিলেন। দীর্ঘদিন পাকিস্তানে বসবাস করার পর তারা নিজ জন্মভূমিতে ফিরছিলেন।

সম্প্রতি পাকিস্তান সরকার সে দেশে বসবাসরত অবৈধ আফগান অভিবাসী ও শরণার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় হাজার হাজার আফগান পরিবার ট্রাকে করে মালামাল নিয়ে পাকিস্তান ছাড়তে বাধ্য হচ্ছেন।

আরও পড়ুন

জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত অন্তত ৪ লাখ ৪৭ হাজার ৪০০ জন আফগান নাগরিক পাকিস্তান থেকে নিজ দেশে ফিরেছেন।

দীর্ঘ কয়েক দশকের যুদ্ধবিগ্রহে জরাজীর্ণ রাস্তাঘাট, চালকদের বেপরোয়া গতি এবং ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগের কারণে আফগানিস্তানে প্রায়ই এ ধরনের প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

এর আগে, গত বছরের আগস্ট মাসেও ইরান থেকে ফিরে আসা আফগান অভিবাসীদের একটি বাসের সঙ্গে অন্য দুটি যানবাহনের সংঘর্ষে ১৯ শিশুসহ অন্তত ৭৮ জন নিহত হয়েছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad