ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদককে অব্যাহতি

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদককে অব্যাহতি
Advertisement
Advertisement

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আবদুর রহিম ভূইয়াকে তার সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একইসঙ্গে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক একই কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শনিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন। এর আগে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad