হবিগঞ্জে লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

হবিগঞ্জে লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
ছবি: ভিডিও থেকে পাওয়া
Advertisement
Advertisement

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামে লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে মুরাদপুর স্কুল বাড়ি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাসখানেক আগে স্কুল বাড়ি এলাকায় কবির মিয়া ও নুর মিয়ার লোকজনের মধ্যে লুডু খেলা নিয়ে বাগবিতণ্ডা ও সংঘর্ষ হয়। সেই ঘটনার জের ধরে শনিবার বিকfলে দুই পক্ষ আবারও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad