হোয়াইট হাউসের চেকপয়েন্টে হামলা, নিহত হামলাকারী

হোয়াইট হাউসের চেকপয়েন্টে হামলা, নিহত হামলাকারী
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ভবন হোয়াইট হাউসের কাছের একটি চেকপয়েন্ট (নিরাপত্তা গেটে) বন্দুক হামলায় এক পথচারী আহত হয়েছেন। পুলিশ তাকে প্রতিহত করতে গুলি চালালে তিনি গুরুতর আহত হন। পরে হামলাকারীকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান বলে জানিয়েছে ইউএস সিক্রেট সার্ভিস।

শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের কাছে ১৭ স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউর নিরাপত্তা চেকপয়েন্টে এ হামলা হয়।

সিক্রেট সার্ভিসের বরাত দিয়ে রয়টার্স জানায়, এক ব্যক্তি চেকপয়েন্টে এসে তার ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বের করে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষায় তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এতে সন্দেহভাজন হামলাকারী গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

তবে গুলিবিদ্ধ পথচারী কতটা গুরুতর অবস্থায় আছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন

এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই পথচারী হামলাকারীর গুলিতে নাকি উভয়পক্ষের গোলাগুলির সময় আহত হয়েছেন, তা এখনও নিশ্চিত নয়।

আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তিকে মানসিকভাবে অস্থিতিশীল হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এর আগে তার বিরুদ্ধে একটি ‘স্টে-অ্যাওয়ে অর্ডার’ বা দূরে থাকার নির্দেশনাও জারি করা হয়েছিল।

সিক্রেট সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হতাহত হননি। ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই অবস্থান করছিলেন।

উল্লেখ্য, প্রায় এক মাস আগে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ অনুষ্ঠান চলাকালে হোটেলের নিরাপত্তা চেকপোস্টেও এক বন্দুকধারী গুলি চালানোর ঘটনা ঘটে। তখন প্রেসিডেন্ট ট্রাম্পসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad