রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বেলা ৫টা ৫০ মিনিটের দিকে রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে।
নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই মধ্যে শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে আসতে শুরু করেছেন।
সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এ ছাড়া মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিচারপতি, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেবেন।
নবনির্বাচিত রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছানোর পর শপথগ্রহণের আনুষ্ঠানিকতা ঘিরে সেখানে ব্যস্ততা আরও বেড়েছে।


