নরসিংদীতে বাড়িতে প্রবেশ করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীতে বাড়িতে প্রবেশ করে যুবককে কুপিয়ে হত্যা
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

নরসিংদীর মনোহরদীতে বাড়িতে প্রবেশ করে আকাশ মিয়া (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শনিবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কির্ত্তীবাসদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকাশ দৌলতপুর ইউনিয়নের কির্ত্তীবাসদী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন,আকাশ মিয়া নিজ বাড়ির গোয়াল ঘরে থাকতেন। সকালে তার বাবা তাকে ঘুম থেকে ডেকে তুলে ঘাস কাটতে জমিতে চলে যান, এবং মা জরুরি কাজে পার্শ্ববর্তী গ্রামে যান। পরে আফতাব উদ্দিন বাড়ি ফিরে তার ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাকে প্রতিবেশিদের সহযোগিতায় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনসহ হত্যায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad