কুয়াকাটায় আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে আহত

কুয়াকাটায় আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে আহত
আহত আনোয়ার হোসাইন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পটুয়াখালীর কুয়াকাটায় এক আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে একদল অস্ত্রধারী। আহত আইনজীবীর নাম আনোয়ার হোসাইন (৪৮)।

বৃহস্পতিবার সন্ধ্যায় মহিপুর থানার কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পশ্চিমে পাশে এ ঘটনা ঘটে। হামলায় বাম চোখসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান আনোয়ার।

স্থানীয়রা আনোয়ারকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত আনোয়ার হোসাইন জানান, মহিপুর থানার ধুলাস্বরের নয়াকাটা গ্রামের একটি মাছের ঘের নিয়ে কুয়াকাটার হারুন মৃধার সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।  মাসখানেক আগে এ ঘটনায় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন তিনি।

আরও পড়ুন

আনোয়ার হোসাইন বলেন, ‘বৃহস্পতিবার বিকালে এ মামলায় কুয়াকাটায় সালিশ মিমাংসার কথা ছিলো। কিন্তু কুয়াকাটা এলাকায় পৌছানোর সঙ্গে সঙ্গে হারুন মৃধার নেতৃত্বে ১০ থেকে ১৫ জন আমার ওপর অতর্কিত হামলা চালায়।’

এমন হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।

মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, ‘বিষয়টি জেনেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad