ফিলিস্তিনি প্রেসিডেন্ট ও হামাস প্রধানের বৈঠক

ফিলিস্তিনি প্রেসিডেন্ট ও হামাস প্রধানের বৈঠক
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস (ডানে) ও ইসলামি প্রতিরোধ আন্দোলনের (হামাস) পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিভক্তি দূর করে জাতীয় ঐক্য গড়ে তুলতে আলোচনা করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহ।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার টেলিফোনে তাদের মধ্যে কথা হয়। এতে জুলাইয়ের শেষ দিকে মিসরে অনুষ্ঠিত বৈঠকের ফলোআপ নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে ফিলিস্তিনি উপদলগুলোর নেতারা বিভাজনের অবসান ও জাতীয় ঐক্যের লক্ষ্যে একটি কমিটি গঠনে সম্মত হয়েছিলেন।

এক বিবৃতিতে হামাস জানায়, আব্বাস ও হানিয়াহ কমিটি গঠনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়ে একমত হয়েছেন।

এতে আরও বলা হয়, ‘ওই কমিটি সব ফাইল পর্যালোচনা করবে এবং পরবর্তী বৈঠকের আগে তার আলোচনার ফলাফল উপস্থাপন করবে।’

আব্বাস ও হানিয়াহ দুই নেতা ফিলিস্তিনি জনগণকে আরও কাছে আনতে, জাতীয় অবস্থানকে শক্তিশালী করতে এবং চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad