নাটোরের হরিশপুরে বাসচাপায় দুইজন নিহত হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে হরিশপুর ১ নম্বর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বড় হরিশপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের হাসান আলীর ছেলে সাইদ (৪৫) এবং জয়নগর পূর্বপাড়ার জমশেদের ছেলে সাব্বির (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশির পরিবহনের একটি বাস ওই দুই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। চালককে আটক করতে অভিযান চলছে।


