ঝিনাইদহের কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তবিবার হোসেন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
রোববার সকাল ৭টার দিকে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর মাঠে এ ঘটনা ঘটে। তবিবার মল্লিকপুর গ্রামের নবিছদ্দিন মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে জমি ও পারিবারিক বিষয় নিয়ে তবিবারের সঙ্গে তার ভাতিজা ও চাচাতো ভাই শাকিলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিল ধারালো দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে তবিবারের মাথা ও শরীরে আঘাত করেন। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, ঘটনার পর শাকিল ও তবিবারের ভাতিজা পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।


