চবিতে জব ফেয়ারে জমা পড়ল ৪ হাজার সিভি

চবিতে জব ফেয়ারে জমা পড়ল ৪ হাজার সিভি
ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে ‘ক্যারিয়ার সামিট-চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে শহীদ মিনার প্রাঙ্গণ ও ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে এই মেলায় চার হাজার শিক্ষার্থী সিভি জমা দেন।

দেশের বিভিন্ন খাতের ৩০টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মেলায় বুথ স্থাপন করে। প্রতিটি বুথে এক থেকে ২০০ সিভি জমা পড়ে।

মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান। এ সময় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে ক্যারিয়ার সামিটের সেশন অনুষ্ঠিত হয়। বিকালে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সফিকুল ইসলাম।

স্টল পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘এই আয়োজনে শিক্ষার্থীরা চাকরির বাজার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি সরাসরি সিভি জমা দেওয়ার সুযোগ পাচ্ছে। কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে নেটওয়ার্কিং গড়ে উঠছে, যা ভবিষ্যৎ কর্মজীবনে ভূমিকা রাখবে।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘সাফল্যের চাবিকাঠি নিজেকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা। বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় টিকে থাকার উপযোগী গ্র্যাজুয়েট তৈরি করে। তাই একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিতে হবে।’

উপ-উপাচার্য (একাডেমিক) মোহাম্মদ আল-আমীন বলেন, ‘সময়োপযোগী এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তারা চাকরির প্রস্তুতি ও সিভি তৈরির ধারণা লাভ করবে।’

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সফিকুল ইসলাম বলেন, ‘চাকসু শিক্ষার্থীবান্ধব উদ্যোগ গ্রহণ করছে। এই জব ফেয়ার শিক্ষার্থীদের কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি করেছে।’

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক মো. আনোয়ার হোসেন, চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব। এতে সঞ্চালনা করেন চাকসুর গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন ও ক্লাব কো-অর্ডিনেটর অঙ্কিতা।

জব ফেয়ারের কনভেনার ও চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান জানান, মেলায় দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্ব ও মানবসম্পদ বিশেষজ্ঞরা ক্যারিয়ার পরিকল্পনা, নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন বিষয়ে সেশন পরিচালনা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর