ঢাকা রেঞ্জে গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদারে গুরুত্বের নির্দেশ

ঢাকা রেঞ্জে গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদারে গুরুত্বের নির্দেশ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পুলিশের ঢাকা রেঞ্জের জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন।

সভায় ঢাকা রেঞ্জের ১৩ জেলার জুন মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা, অপরাধ দমন কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

ডিআইজি অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আরও কার্যকর, পেশাদার এবং জনবান্ধব পুলিশি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ইউনিট প্রধানদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তিনি অপরাধের দ্রুত উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার, ওয়ারেন্ট তামিল, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ দমনে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) রুমানা আক্তার, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) মো. সিদ্দিকুর রহমান, টাঙ্গাইল ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোহা. ইমামুর রশীদ, ট্রাফিক ম্যানেজমেন্টের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সুলাইমান, ঢাকা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা রেঞ্জের ১৩ জেলার পুলিশ সুপার এবং মাদারীপুর ও গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্টগণ উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে ডিআইজি রেঞ্জের সার্বিক অপরাধ পরিস্থিতির আরও উন্নয়ন, জনগণকে দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা প্রদান, প্রযুক্তিনির্ভর ও ডিজিটাল পর্যবেক্ষণ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং সমন্বিত অভিযানের কার্যকারিতা বৃদ্ধি করে একটি নিরাপদ ও জনবান্ধব আইনশৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad