নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন ৮ জুন

নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন ৮ জুন
ছবি: বাসস
Advertisement
Advertisement

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন শুরু হবে ৮ জুন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১১ জুন পর্যন্ত দুই বাহিনীর শীর্ষ নেতৃত্বের এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

চার দিনব্যাপী সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নেবে।

বাংলাদেশের প্রতিনিধি দলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন।

অন্যদিকে, বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এ সম্মেলনে আলোচনা হওয়ার কথা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad