সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়: ডিএমপি

সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়: ডিএমপি
ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তি নির্ভর নজরদারি কার্যক্রম জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এআই ভিত্তিক ট্রাফিক মনিটরিং ব্যবস্থাকে ফাঁকি দিতে কোনো ধরনের অসদুপায় অবলম্বন না করে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
তিনি জানান, শিগগিরই বিশেষ অভিযানে যেসব যানবাহনের নম্বর প্লেট অস্পষ্ট, ভাঙা, বিকৃত অথবা ইচ্ছাকৃতভাবে আংশিক ঢেকে রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এআই প্রযুক্তি নম্বর প্লেট শনাক্তকরণের মাধ্যমে ট্রাফিক আইন প্রয়োগে সহায়তা করে। কিন্তু নম্বর প্লেট অস্পষ্ট বা বিকৃত হলে তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

তিনি আরও বলেন, আগে শুধু নম্বর প্লেট সংক্রান্ত অপরাধে মামলা করা হলেও এখন চালক ও মালিক উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ডিমেরিট পয়েন্ট পদ্ধতিতে চালকের ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কাটা হবে এবং আইন অনুযায়ী জরিমানা আরোপ করা হবে।

আরও পড়ুন

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও নজরে আসে, যেখানে দেখা যায় এক মোটরসাইকেল চালক নম্বর প্লেটের শেষ তিনটি সংখ্যা ইচ্ছাকৃতভাবে ঢেকে রেখে সড়কে চলাচল করছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে ডিএমপি ।

জানা যায়, গত ১৯ মে দুপুর আড়াই টার দিকে তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ক্রসিং রাস্তার উপর মো. লাবলু হক (৩৮) ব্যক্তি মালিকানা মোটরসাইকেলের নম্বর প্লেটের শেষের তিনটি সংখ্যা সাদা স্কচটেপ দিয়ে ঢেকে রেখে মোটরসাইকেল চালানোর অপরাধে মঙ্গলবার সিটি ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, ‘এআইকে ফাঁকি দেওয়ার এই কৌশল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মামলা দেওয়া, জরিমানা করা কিংবা কাউকে শাস্তি দেওয়াই মূল উদ্দেশ্য নয়। আমাদের প্রধান লক্ষ্য হলো মানুষকে সচেতন করা, যাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে আইন মেনে চলে। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে আইন অমান্য করেন, সেক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad