মহানগর থেকে বাইরে পাঠানো হবে অটোরিকশা: স্বরাষ্ট্রমন্ত্রী

মহানগর থেকে বাইরে পাঠানো হবে অটোরিকশা: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পুনর্বাসনের ব্যবস্থা করে মহানগর এলাকা (মেট্রোপলিটন) থেকে অটোরিকশা বাইরে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘ঢাকায় ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে এর সুফল পাওয়া যাবে।’

মঙ্গলবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শিগগিরই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিবর্তন আনা হবে জানিয়ে তিনি বলেন, ‘অনেক সময় মাদক ও জুয়ার সঙ্গে জড়িতদের আটক করা হলেও আইনের ফাঁক ফোকর দিয়ে আদালতের মাধ্যমে অপরাধীরা জামিনে বের হয়ে যাচ্ছে। এ জন্য আইনে পরিবর্তন আনা হচ্ছে।’

মোহাম্মদপুর অপরাধপ্রবণ এলাকা এবং এই এলাকার সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয় মন্তব্য করে সালাহউদ্দিন বলেন, ‘তবে আইন শৃঙ্খলাবাহিনী অপরাধীরদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। জঙ্গল সলিমপুরের মতোই পরিকল্পনার মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।’

‘অপরাধীদের পরিচয় অপরাধী। যে মাপের সন্ত্রাসীই হোক না কেন তাকে ছাড় দেওয়ার সুযোগ নেই’, হুঁশিয়ার করেন মন্ত্রী।

আরও পড়ুন

পল্লবীতে শিশু রামিসা হত্যার তদন্ত শেষে আদালতের চার্জশিট দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলন, ‘বিচারে সাক্ষ্য প্রমাণ চলছে। এ ঘটনায় তদন্তে ডলার নামে কারও সম্পৃক্ততা পাওয়া যায়নি।’

সীমান্তে পুশ ইন, পুশ ব্যাক এবং হত্যা (বর্ডার কিলিং) প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোন দেশের সীমান্ত পেরিয়ে অবৈধভাবে প্রবেশ করলে, ওই দেশ যদি আইনগত ব্যবস্থা নেয়- সেটাকে বর্ডার কিলিং বলা যাবে না। অন্য কোনো দেশের আইন প্রয়োগকারী সংস্থা যদি আমাদের দেশের সীমান্তে ঢুকে কোনো হত্যাকাণ্ড ঘটায়, তখন সেটাকে বর্ডার কিলিং বলা যাবে।’

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সম্মেলনে দেশের মাদক চোরাচালানসহ সার্বিক বিষয়ে আলোচনা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি মগবাজার আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশু হত্যা এবং সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন সালাহউদ্দিন আহমদ।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad