ভোলায় তোফায়েল আহমেদের জানাজা সম্পন্ন

ভোলায় তোফায়েল আহমেদের জানাজা সম্পন্ন
ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ভোলায় বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে।

সোমবার জোহরের নামাজের পর ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। জানাজায় ইমামতি করেন মাওলানা মুফতি মজিরুদ্দিন।

এর আগে, ১টা ৩৫ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে তোফায়েল আহমেদের মরদেহ ভোলায় আনা হয়। ভোলা হ্যালিপেডে তার মরদেহ অবতরণ করলে সেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন।

এরপর দুপুর ২টার দিকে মরদেহ বহনকারী ফ্রিজিং ভ্যানে মরদেহটি নেওয়া ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে পুলিশের একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

আরও পড়ুন

জানাজা শেষে মরদেহ তার নিজ গ্রাম ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে নেওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে মা-বাবা ও স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

এর আগে, সোমবার মাগরিব নামাজের পর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার বিকাল ৪টায় রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ রাজনীতিবিদ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad