পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের আলাদা স্থান থেকে দুটি লাশ উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশিদকে শনিবার রাত প্রায় ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। রোববার ভোরে নেহালিয়া মাদ্রাসার পাশের মক্তবখানা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে যান এবং পুলিশকে জানান।
অন্যদিকে, একই এলাকায় সাগর নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যার কারণ ও এর সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, দুটি মৃতদেহ পাওয়া কথা জানতে পেরেছি। মৃতদেহের শরীরে আঘাতে কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে গায়ে কাদামাটি লাগানো ছিল। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।
এ বিষয় অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী বলেন, ‘দুইটি লাশ কাছাকাছি জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে কাদামাটি মাখানো ছিল। তদন্তের পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।’


