মনপুরায় ডাকাত দলের প্রধান স্বপন আটক

মনপুরায় ডাকাত দলের প্রধান স্বপন আটক
‘স্বপন বাহিনীর’ প্রধান স্বপনকে আটক করে কোস্ট গার্ড। ছবি: কোস্ট গার্ড
Advertisement
Advertisement

ভোলার মনপুরায় অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ কুখ্যাত ডাকাত দল ‘স্বপন বাহিনীর’ প্রধান স্বপনকে (৫০) আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত ১১টা থেকে আজ দুপুর ৩টা পর্যন্ত মনপুরা থানার কাজিরচর সংলগ্ন মাছের ঘাট বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ‘স্বপন বাহিনীর’ প্রধান স্বপনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি মাছের আড়তে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক এবং আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুন

কোস্ট গার্ড জানায়, আটক স্বপন ভোলার মনপুরা থানার হাজির হাট এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

জব্দ করা অস্ত্র এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad