কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা: ঢাকা সাংবাদিক ফোরামের প্রতিবাদ

কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা: ঢাকা সাংবাদিক ফোরামের প্রতিবাদ
ঢাকা সাংবাদিক ফোরামের লোগো। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা সাংবাদিক ফোরামের (ডিএসএফ) সদস্য ও টাইমস অব বাংলাদেশের সিনিয়র রিপোর্টার মো. কামরুজ্জামান খানের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ফোরাম (ডিএসএফ)।

শনিবার এক বিবৃতিতে ডিএসএফের কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি রাশেদ আলী ও সাধারণ সম্পাদক জাহিদ রহমান এ নিন্দা জানান।

নেতারা বলেন, কামরুজ্জামান খান একজন পেশাদার সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে সাভারে বসবাস না করলেও সম্প্রতি তাকে মডেল থানায় দায়ের করা একটি মামলায় আসামি করা হয়েছে। এর পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ডিএসএফ।

নেতারা আরও বলেন, এজাহারে কামরুজ্জামান খানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ আনা হয়েছে এবং কথিত সম্পৃক্ততার বিষয়ে কী ধরনের তথ্য-প্রমাণ রয়েছে, তা স্পষ্ট করা প্রয়োজন। কোনো সাংবাদিককে পেশাগতভাবে চাপে ফেলতে মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা ফ্যাসিবাদী চর্চার অংশ, যা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক।

তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনানুগ প্রক্রিয়ায় তদন্ত ও নিষ্পত্তি করা প্রয়োজন। আর যদি হয়রানির উদ্দেশ্যে মামলায় আসামি করা হয়, তবে এর বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

ডিএসএফ নেতারা সাংবাদিক মো. কামরুজ্জামান খানের বিরুদ্ধে কোনো ধরনের হয়রানিমূলক পদক্ষেপ গ্রহণ না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তারা সাংবাদিকদের স্বাধীন ও নিরাপদভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad