খুলনায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

খুলনায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

খুলনার বটিয়াঘাটা উপজেলার একটি পরিত্যক্ত ঘর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা-আশিক সড়কের দারুসসালাম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন বাসিন্দা পরিত্যক্ত ঘর থেকে দুর্গন্ধ পেয়ে সেখানে গিয়ে এক ব্যক্তির মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে।

প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে। মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad