জামালপুরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত

জামালপুরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার নান্দিনা লাহারীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম বিল্লাল হোসেন। তার বাড়ি মাদারগঞ্জ এলাকায়। অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আহত আরিফ চৌধুরী জামালপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ময়মনসিংহ থেকে জামালপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে একটি বাস চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজির যাত্রীরা গুরুতর আহত হন।

আরও পড়ুন

স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়। আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad