জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের

জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জুলাই সনদ বা গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ সংঘাতের দিকে যেতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক সংসদে হওয়া উচিত, তবে তা রাজপথে ঠেলে দেওয়া হলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব।’

বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘গণভোটের গণরায় বাস্তবায়নে চ্যালেঞ্জ: উত্তরণে আইনজীবীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে আইনজীবী ঐক্য পরিষদ।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা চাই সাংবিধানিক, রাজনৈতিক সব বিতর্ক পার্লামেন্টে হোক। কিন্তু সেই পার্লামেন্টের বিতর্ক যদি রাজপথে ঠেলে দেওয়া হয়, আমাদেরও আর কোনো পথ থাকবে না। উই হ্যাভ নো অল্টারনেটিভ ওয়ে। ৭০ ভাগ ভোটার যেখানে থাকবে, সেই রাজপথে আমাদের চলে যেতে হবে।’

আরও পড়ুন

তিনি বিএনপির সমালোচনা করে বলেন, দলটি সবার আগে বাংলাদেশ বললেও এখন দেখা যাচ্ছে সবার আগে বিএনপি। তার দাবি, জুলাই সনদ হুবহু বাস্তবায়িত হলে আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় কর্তৃত্ববাদী শাসন, দলীয়করণ করা সম্ভব হবে না বলেই বিএনপি তা বাস্তবায়নে পিছিয়ে যাচ্ছে।

জামায়াতের এই নেতা আরও বলেন, বিএনপির ৩১ দফার প্রথম দফায় সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠনের কথা বলা হয়েছিল। কিন্তু এখন সরকার কমিশন গঠন না করে সংবিধান সংশোধনের কথা বলছে, যা তাদের দ্বিচারিতা।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন মুহাম্মদ বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন সরকার, মতিউর রহমান আকন্দ, মীর আহমাদ বিন কাসেম, তাসমিয়া প্রধান এবং মোহাম্মদ শিশির মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসুফ আলী এবং সঞ্চালনা করেন সাইফুর রহমান ও একেএম রেজাউল করিম খন্দকার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad