এমপি নজরুলকে বহিষ্কার: মিষ্টি বিতরণ, শাস্তি চান জামায়াত সমর্থকরাও

এমপি নজরুলকে বহিষ্কার: মিষ্টি বিতরণ, শাস্তি চান জামায়াত সমর্থকরাও
সাতক্ষীরার শ্যামনগরে মিষ্টি বিতরণ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ভিডিওকাণ্ডের জেরে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের পর তার নির্বাচনী এলাকা সাতক্ষীরার শ্যামনগরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বহিষ্কারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে কিছু মানুষকে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। একই সঙ্গে জামায়াতের কিছু সমর্থকও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বুধবার বহিষ্কারের সিদ্ধান্ত প্রকাশের পর উপজেলা জামায়াত কার্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করতে দেখা গেছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির বলেন, নৈতিক স্খলনের অভিযোগে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে শুধু দল থেকে বহিষ্কার নয়, তার বিরুদ্ধে আরও কঠোর সাংগঠনিক ব্যবস্থা হোক।

সাতক্ষীরা জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী একটি নৈতিক সংগঠন। সেই জায়গা থেকে দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এ ঘটনায় কিছুটা হলেও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তবে যথাযথ পদক্ষেপ নেওয়ায় দলের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি।’

এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সোমবার রাত থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ও সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে, যেখানে এক তরুণীর সঙ্গে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে একটি কক্ষে দেখা যায়। ফুটেজের বিভিন্ন অংশে তাকে মোবাইল ফোনে কথা বলতে এবং ওই তরুণীর সঙ্গে অবস্থান করতে দেখা গেছে।

ভিডিওটি প্রকাশ পাওয়ার পর প্রাথমিক অবস্থায় এর সত্যতা নিয়ে বিতর্ক তৈরি হয় এবং এটি ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ (এআই) দিয়ে তৈরি হতে পারে বলে দাবি করা হয়। তবে পরবর্তীতে একই কক্ষের আরও কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ার পর, সংশ্লিষ্ট তরুণী গাজী নজরুল ইসলামের স্ত্রী বলে দাবি করেন জামায়াতের স্থানীয় নেতারা। একই দাবি করেছেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম নিজে, ওই তরুণী এবং তার বাবা।

আরও পড়ুন

আরও পড়ুন>>

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে চালককে হত্যাচেষ্টার মামলা

নৈতিক স্খলন/ গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ থাকবে? নজির কী বলে?

জামায়াত এমপির ভিডিও ভাইরাল, তরুণীকে দ্বিতীয় স্ত্রী দাবি

জামায়াত এমপির বিরুদ্ধে সাতক্ষীরায় বিক্ষোভ

নৈতিক স্খলনের দায়ে আসন হারানোর ঝুঁকিতে জামায়াত এমপি

তথ্য-উপাত্ত সংগ্রহের পর পদক্ষেপ: জামায়াত

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad