ঢাবির ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ঢাবির ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
সাদা বাজারের ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এএফ রহমান হলসংলগ্ন ফুটপাত থেকে এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তারক কুমার হালদার জানান, এএফ রহমান হল ও গিয়াস উদ্দিন আবাসিক এলাকার মাঝামাঝি ফুটপাত থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। একটি সাদা বাজারের ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

তিনি বলেন, নবজাতকটি কন্যাশিশু। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ মৃত অবস্থায় শিশুটিকে সেখানে ফেলে রেখে গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad