শৈলকুপায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

শৈলকুপায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে মরিয়ম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নানা বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত অবস্থায় ওই শিশুকে বিষধর সাপে দংশন করে।

মঙ্গলবার ভোরে উপজেলার হরিহরা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মরিয়ম সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামের সজিব হোসেনের মেয়ে।

মরিয়মের নানী রুপালী বেগম জানান, মায়ের সঙ্গে মরিয়ম কয়েকদিন আগে নানী বাড়িতে এসেছিল। মরিয়ম ও তার মা এক বিছানায় ঘুমিয়েছিল। ভোরে সে তার মাকে বলে, মা তুমি কি আমাকে কামড়াইছো। তখন সে মুখ থেকে লালা ফেলতে থাকে। অসুস্থতা বোধ করলে মঙ্গলবার ভোরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এহেতেশাম শহিদ বলেন, ভোরে মরিয়মকে হাসপাতালে আনা হয় একেবারে শেষ মুহূর্তে। তার শরীরে কালাচ সাপের দুটি কামড়ের দাগ স্পষ্ট। রোগীকে এ্যন্টিভেনম দেওয়া হয়। কিন্ত চিকিৎসা চলাকালে তার মৃত্যু হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad