রাজশাহীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

রাজশাহীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজশাহীর চারঘাট উপজেলায় আরবি পড়া শেষে বাড়ি ফেরার পথে এক তরুণীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে বুধবার তিনজনের নাম উল্লেখ করে চারঘাট মডেল থানায় মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন— চারঘাট উপজেলার শ্রীখণ্ডী গ্রামের লিমন ইসলাম (২২), শিটু আলম (১৮) ও শিবা রহমান (১৬)। ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ইউসুফপুর এলাকায় মসজিদে আরবি পড়া শেষে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। পথে অভিযুক্তরা তার পথরোধ করে এবং জোরপূর্বক পাশের একটি পাটক্ষেতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী বাড়িতে ফিরে স্বজনদের বিষয়টি জানান।

পরদিন বুধবার সকালে স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পরবর্তীতে তার মা বাদী হয়ে চারঘাট মডেল থানায় মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, ভুক্তভোগী তরুণীকে ডাক্তারি পরীক্ষার (ফরেনসিক টেস্ট) জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad